News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্পিকার (প্রোটেম) হিসাবে শপথ নিলেন বিনয় ভূষণ দাস 
Image

স্পিকার (প্রোটেম) হিসাবে শপথ নিলেন বিনয় ভূষণ দাস 

আগরতলা, ১৫ মার্চ (হি. স.) : ত্রিপুরা বিধানসভার স্পিকার (প্রোটেম) হিসাবে আজ বুধবার শপথ গ্রহণ করেন ত্রয়োদশ বিধানসভার জয়ী সদস্য বিনয় ভূষণ দাস। তিনি পানিসাগর কেন্দ্র থেকে পুণরায় নির্বাচিত হয়েছেন। এদিন রাজভবনের দরবার হলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সহ মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী, টিংকু রায়, সান্ত্বনা চাকমা, বিকাশ দেববর্মা ও শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে ও এডিজি সৌরভ ত্রিপাঠি। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও সদস্যাগণ স্পিকার (প্রোটেম) বিনয় ভূষণ দাসকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান।

শপথ নেওয়ার পর স্পিকার (প্রোটেম) বিনয় ভূষণ দাস বলেন, প্রথা অনুযায়ী আজ আমি শপথ নিয়েছি। আগামী ১৬ ও ১৭ মার্চ নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। ত্রিপুরা বিধানসভার অধিবেশন কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন তিনি।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top