News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি ইস্যুতে উত্তাল সংসদ, সরকারের কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
Image

আদানি ইস্যুতে উত্তাল সংসদ, সরকারের কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনও উত্তাল হয়েছে সংসদ। এই পরিস্থিতিতে সরকারের কৌশল ঠিক করতে মঙ্গলবার সকালে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বাজেট অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, অনুরাগ সিং ঠাকুর, কিরেণ রিজিজু, পীযূষ গোয়েল, নরেন্দ্র সং তোমর, নীতীন গড়কড়ি প্রমুখ।

এদিকে, আদানি ইস্যুতে জেপিসি-র দাবিতে আরও একজোট ও ঐক্যবদ্ধ হয়েছে বিরোধীরা। আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে আরও রণং দেহি বিরোধীরা। মঙ্গলবার সকালে আদানি ইস্যুতে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখান। পাশাপাশি আদানি ইস্যুতে জেপিসি-র দাবি জানিয়ে এদিন সকালেই সংসদ চত্বরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টি ও ভারত রাষ্ট্র সমিতির সাংসদরা। আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানান সকলে। কংগ্রেসও একই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top