ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ।।ঘোষিত হলো সাব্রুম মহকুমার দল। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটের জন্য। অমরপুরে হবে রাজ্য আসরের সাব্রুম মহকুমার ম্যাচ। ওই আসরে অংশগ্রহণের জন্য ১৮ সদস্যের মহকুমার দল ঘোষনা করলেন সচিব বিজয় গণ চৌধুরি। তিনি আশা করেন আসরে ভালো ফলাফল করবে মহকুমা। ২১ জন ক্রিকেটারকে ডাকা হয়েছিলো আসরে। তাদের থেকে প্রতিভাবান ১৮ জনকে বাছাই করা হয়। দলের কোচ অনুপ কুমার দাস এবং ট্রেণার অজিতাভ নাথ নির্বাচিত হয়েছেন। ঘোষিত দল:রাহুল দাস, রাহুল শীল, কিষান ত্রিপুরা, গৌরব মজুমদার, ইশান ভৌমিক, তুহিন নাথ, শান্তনু দাস, ইশান মজুমদার,জীতিন ত্রিপুরা, তনয় ত্রিপুরা, রূহেল ত্রিপুরা,পল্লব নাথ, সৈকত মালি, সুরজ বনিক, সুজন ত্রিপুরা, সাগর নাথ, অরিন্দম দাস এবং শুভ্রজিৎ শীল শর্মা।
2023-03-13

