News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে রাজ্যপালকে আর্জি অধীরের
Image

নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে রাজ্যপালকে আর্জি অধীরের

কলকাতা, ১১ মার্চ (হি. স.) : আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে তা নিশ্চিত করার অনুরোধ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সাংসদ অধীর চৌধুরী।

পঞ্চায়েত ভোট নিয়ে শনিবার দুজনের কথা হয়। গত পঞ্চায়েত ভোটকে রাজ্যের শাসকদল যে প্রহসনে পরিণত করেছিল, অধীরবাবু সেকথা জানান রাজ্যপালকে। অধীরবাবু বলেন, পঞ্চায়েত নির্বাচন যাতে রক্তাক্ত না হয়, তা দেখতে হবে। মুখের কথায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, তা বিশ্বাস করতে আমি রাজি নই। তিনি রাজ্যপালকে জানিয়েছেন, রাজ্য পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না।

গত পঞ্চায়েত ভোটে অভিযোগ উঠেছিল, সাধারণ মানুষকে অনেক জায়গায় ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে বহু বুথ দখল করা হয়েছিল। এবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, রাজ্যপালকে তা দেখার জন্যও অনুরোধ জানান কংগ্রেস নেতা। ভোটে জেতার পরও বিরোধী দলের কাছে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নানা কৌশলে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। সেই বিষয়েও এদিন রাজ্যপালকে জানান অধীর চৌধুরী।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top