News Flash

  • Home
  • দিনের খবর
  • বিগত ৯ বছরে নারীকেন্দ্রিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে ভারত ও বিশ্ব মঞ্চে তা নিয়ে যাওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
Image

বিগত ৯ বছরে নারীকেন্দ্রিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে ভারত ও বিশ্ব মঞ্চে তা নিয়ে যাওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): বিগত ৯ বছর ধরে নারীকেন্দ্রিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে ভারত ও বিশ্ব মঞ্চে তা নিয়ে যাওয়া হচ্ছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার “নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন” বিষয়ক বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওয়েবিনারে মোদী বলেছেন, জি-২০ সম্মেলনেও নারী-নেতৃত্বাধীন উন্নয়ন একটি উল্লেখযোগ্য বিষয়।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, এবারের বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ৮০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিগত ৯ বছরে, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি ৬.১৫ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। প্রধানমন্ত্রী আরও যোগ করেছেন, দেশের প্রতিটি ক্ষেত্রে নারীর সম্পৃক্ততা বেড়েছে। অনেক ক্ষেত্র নারীর ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদর্শন করছে। নারী শক্তি ভারতের অগ্রগতির গতি ও মাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পের অধীনে মহিলাদের ৭.৫ শতাংশ সুদের হার দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহকর্মী নারীদেরও ক্ষমতায়ন করেছে। এই বাজেটে স্বনির্ভর গোষ্ঠীগুলিতে ইউনিকর্ন তৈরির দৃষ্টিভঙ্গি রয়েছে।

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top