News Flash

  • Home
  • দিনের খবর
  • অমৃতসরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, জালিয়ানওয়ালাবাগের পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন
Image

অমৃতসরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, জালিয়ানওয়ালাবাগের পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন

অমৃতসর, ৯ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার একদিনের সফরে পঞ্জাবের অমৃতসরে পৌঁছেছেন। রাষ্ট্রপতি হওয়ার পর এটিই তাঁর প্রথম অমৃতসর সফর। একদিনের সফরে প্রথমে শ্রী হরমন্দির সাহিব এবং তারপর জালিয়ানওয়ালাবাগ, দুর্গিয়ানা মন্দির এবং ভগবান বাল্মীকি রাম তীর্থ স্থল পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জালিয়ানওয়ালাবাগের পবিত্র ভূমিতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, কৃতজ্ঞ জাতি সর্বদা সেই সাহসী শহীদদের স্মরণ করবে যারা সর্বস্ব উৎসর্গ করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পবিত্র শহর অমৃতসর সফরকালে শ্রী হরমন্দির সাহিবে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দেশের অব্যাহত উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি কামনা করেন। রাষ্ট্রপতিও ভক্তদের সঙ্গে লাঙ্গার-এ অংশ নেন। এদিন দুপুরে অমৃতসর বিমানবন্দরে পৌঁছলে পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিত এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উষ্ণ অভিবাদন জানানো হয়।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top