News Flash

Image

আগুনে পুড়ে ছাই ১৯টি দোকান

আগরতলা, ৯ মার্চ (হি.স.): আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৯টি দোকান। ধারণা করা হচ্ছে,  দোকানগুলো নাশকতার আগুনেই পুড়েছে। বুধবার ভোর রাতে বিশালগড় থানাধীন নেহালচন্দ্র নগর বাজারের ১৯ জন ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে গেছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এদিকে, সকালে ঘটনাস্থল পরিদশর্নে গিয়েছেন বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব এবং ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সভাপতি নবাদল বনিক।

ঘটনার বিবরনে জনৈক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, বুধবার ভোর রাতে বাজারের আশেপাশে বাড়ির লোকজনরা দোকানে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। সাথে সাথে দোকানের মালিকদের এবং অগ্নি নির্বাপক কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। এলাকাবাসী ও দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ১৯টি দোকান সম্পূর্ণ ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই দোকানগুলি। অবশ্য, এবিষয়ে নিশ্চিতভাবে দোকান মালিকরা কিছুই বলতে পারেননি। এদিকে, ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ছুটে গিয়েছেন ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সভাপতি নবাদল বনিক এবং বিধায়ক সুশান্ত দেব।

এদিন যুব মোর্চার সভাপতি নবাদল বনিক কড়া হুশিয়ারি দিয়েছেন, যারা ঘটনায় সাথে জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। বিধায়ক সুশান্ত দেবের অভিযোগ, বাম -কংগ্রেসের দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে। তিনি ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন, বিজেপি সরকার এবং দল ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। পাশাপাশি তাঁর দাবি, যে দুষ্ট চক্ররা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত প্রসাশন তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করুক।

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top