News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন এক ব্যক্তি
Image

টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন এক ব্যক্তি

আগরতলা, ৯ মার্চ (হি.স.): এটিএম কার্ড সহ টাকা ভর্তি ব্যাগ রাস্তার কুড়িয়ে পেয়ে পশ্চিম থানায় জমা দিলেন এক ব্যক্তি। পুলিশ তাঁর মানবিক আচরণে তাঁকে কুর্নিশ জানিয়েছে। 

ঘটনার বিবরনে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন,গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ প্রতাপগড় এলাকার বাসিন্দা জয় গোপাল বণিক বাজার থেকে বাড়ি ফেরার পথে মহারাজগঞ্জ বাজার স্থিত সরতাজ কেক পার্লারের সামনে টাকা সহ একটি মানিব্যাগ পেয়েছিলেন। ব্যাগটি খুলে তিনি দেখতে পান তাতে প্রচুর নগদ টাকা সহ এটিএম কার্ড রয়েছে। তিনি তখনই সিদ্ধান্ত করেন ব্যাগটি পুলিশের হাতে তুলে দেবেন। সেই মোতাবেক আজ দুপুরে পশ্চিম থানায় তিনি এসে টাকা ভর্তি মানিব্যাগটি ফিরিয়ে দিয়েছেন।

এবিষয়ে জয় গোপাল বনিক বলেন,মানুষ দিনরাত কষ্ট করে অর্থ উর্পাজন করেন। এই কষ্টার্জিত অর্থ যেন প্রকৃত মালিক ফিরে পান তার জন্য তিনি পুলিশের হাতে কুড়িয়ে পাওয়া ব্যাগটি তুলে দিয়েছেন।

Releated Posts

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top