News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস, মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত, শপথ ১৫ই, বাকি বিধায়কদের শপথ ১৬ মার্চ
Image

প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস, মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত, শপথ ১৫ই, বাকি বিধায়কদের শপথ ১৬ মার্চ

আগরতলা, ৯ মার্চ (হি. স.) : ত্রিপুরায় পানিসাগর কেন্দ্রে জয়ী বিজেপির বিনয় ভূষণ দাসকে প্রোটেম স্পিকারের দায়িত্ব দেওয়া হচ্ছে। আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ১৫ মার্চ রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। ১৬ মার্চ প্রোটেম স্পিকার সমস্ত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। 

প্রসঙ্গত, ৮ মার্চ বুধবার ত্রিপুরায় বিজেপি ২.০ সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী সহ নয় জন ওইদিন শপথ নিয়েছেন। বর্তমানে ত্রিপুরা মন্ত্রিসভায় নয়জন সদস্য রয়েছেন। তাতে, বিজেপির ৮ জন এবং আইপিএফটির একজন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আজ সকালে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে প্রুটেম স্পিকার এবং ভোট-অন-একাউন্ট নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

মন্ত্রিসভা পানিসাগর কেন্দ্রের জয়ী বিনয় ভূষণ দাসকে প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আগামী ১৫ মার্চ শপথ নেবেন। রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। ১৬ মার্চপ্রোটেম স্পিকার ত্রিপুরা বিধানসভার বাকি সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। 

এরপরই অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নির্বাচন সহ মুখ্য সচেতক, বিরোধী দলনেতা বাছাই করা হবে। এবার তিপরা মথা বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদার দাবি জানাবে। কারণ, বিজেপির ছাড়া একক পার্টি হিসেবে তিপরা মথা সবচেয়ে বেশি ১৩টি আসনে জয়ী হয়েছে। তবে, বামফ্রন্ট এবং কংগ্রেস জোট বেঁধে বিরোধীদলের মর্যাদার দাবি জানানোরও সম্ভাবনা রয়েছে। দুই দল সম্মিলিতভাবে ১৪টি আসনে জয়ী হয়েছে। 

বিজেপি সুত্রে খবর, আপাতত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পরিবর্তনের সম্ভাবনা নেই। পূর্বতম সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত রতন চক্রবর্তী অধ্যক্ষ এবং বিশ্ববন্ধু সেন উপাধ্যক্ষ হিসেবে পুনর্বহাল থাকবেন। অবশ্য, তাঁরা ওই পদে দায়িত্ব পালনে আপত্তি জানালে সেক্ষেত্রে নতুন চিন্তাভাবনা হবে। তবে, এখনো তেমন কোন সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে না।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top