News Flash

  • Home
  • দেশ
  • পুরীর লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ১৪০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার
Image

পুরীর লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ১৪০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার

পুরী, ৯ মার্চ (হি.স.): ভয়াবহ আগুন লাগল পুরীর লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে। এই অগ্নিকান্ডে ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৪০ জন পর্য্টককে। বুধবার রাতে পুরীর জগন্নাথ মন্দিরের অদূরে লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে আগুন লাগে। রাত ৮টা নাগাদ গ্র্যান্ড রোডের মারিচীকোট চকের লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের দোতলায় একটি পোশাকের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে আগুন শপিং কমপ্লেক্সের অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১২টি ইঞ্জিন, রাত থেকেই আগুন নেভানোর কাজে হাত লাগান কমপক্ষে ১৬০ জন দমকল কর্মী। সারারাত ধরে চলে আগুন নেভানোর কাজ, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে আগুন নেভানো সম্ভব হয়। প্রধান দমকল অফিসার রমেশ মাঝি বলেছেন, ১৪০ জন পর্য্টককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুরীর পুলিশ সুপার ডঃ কানওয়ার বিশাল সিং বলেছেন, আগুন কীভাবে লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে ৪০টিরও বেশি দোকান।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top