নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): ভয়ঙ্কর অপরাধীদের সঙ্গে তিহার জেলে রাখা হয়েছে দিল্লির প্রাক্তন মন্ত্ৰী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়াকে। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি দাবি করেছেন, তিহার জেলে ভয়ঙ্কর অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে সিসোদিয়াকে। আপ-এর এই বক্তব্যের প্রেক্ষিতে তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, মণীশ সিসোদিয়াকে তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে একটি পৃথক ওয়ার্ড নিয়োগ করা হয়েছে। সিজে-০১-এর ওয়ার্ডে, যেখানে তাঁকে রাখা হয়েছে সেখানে ন্যূনতম সংখ্যক কয়েদি রয়েছে, যারা গ্যাংস্টার নয় এবং কারাগারের ভিতরে ভাল আচরণ বজায় রেখেছে। তিহার জেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, একটি পৃথক সেলে কোনও ঝামেলা ছাড়াই ধ্যান অথবা অন্য কোনও ক্রিয়াকলাপ করতে পারবেন তিনি। তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলের নিয়মানুযায়ী যাবতীয় ব্যবস্থা রয়েছে।প্রসঙ্গত, বুধবার আপ-এর বিধায়ক সৌরভ ভরদ্বাজ দাবি করেছেন, তিহার জেলে ভয়ঙ্কর অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে সিসোদিয়াকে। সাংবাদিক সম্মেলনে সৌরভ বলেন, হোলিতে আজ এই সম্মেলন আয়োজনের নেপথ্যে কারণ হল কেন্দ্রের ষড়যন্ত্র ফাঁস করা, যে কারণে মণীশ সিসোদিয়া কারাগারে। তাঁকে (সিসোদিয়া) তিহারের ১ নম্বর কারাগারে রাখা হয়েছে, জেল নং ১ হল সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী এবং খুনিদের স্থান।

সিসোদিয়াকে অন্যান্য ভয়ঙ্কর অপরাধীদের সঙ্গে তিহার জেলে রাখা হয়েছে : সৌরভ ভরদ্বাজ
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…


















