News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন অভিজ্ঞতার সাথে দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে : মন্ত্রী সুধাংশু
Image

নতুন অভিজ্ঞতার সাথে দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে : মন্ত্রী সুধাংশু

আগরতলা, ৮ মার্চ (হি. স.) : নতুন অভিজ্ঞতার সাথে দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। ত্রিপুরায় বিজেপি ২.0 মন্ত্রিসভায় নতুন সদস্য হওয়ার পর এভাবেই খুশি প্রকাশ করেছেন সুধাংশু দাস। ৫ বছর বিধায়কের দায়িত্ব পালনের পর মন্ত্রীত্বের পদ সামলানোর অনেক পার্থক্য রয়েছে, দাবি করেন তিনি। আজ শপথ নেওয়ার পর সচিবালয়ে নিজ কক্ষে বসে আগামীদিনে ফটিকরায়ের মানুষের পাশাপাশি সমগ্র ত্রিপুরাবাসীর কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 

এদিন তিনি ত্রিপুরা মন্ত্রিসভায় সদস্য হওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা-কে অশেষ ধন্যবাদ জানান। তাঁর কথায়, বিজেপির সাধারণ কার্যকর্তা থেকে বিধায়ক এবং এখন মন্ত্রী হওয়ার সুযোগ পাওয়া ভীষণ আনন্দিত। পূর্বের তুলনায় দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। তাই, ফটিকরায়ের বাইরে সকলের জন্য কাজ করতে চাইছি। 

তাঁর মতে, সফলতার ক্ষেত্রে কঠিন পরিশ্রমের বিকল্প কিছুই নেই। নতুন অভিজ্ঞতা নিয়ে আজ থেকে পথ চলা শুরু হবে। পরিশ্রমের সাথে কাজ করার মানসিকতা রেখে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপনে চেষ্টা করব। তাঁর দাবি, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো উন্নয়নকে প্রাথমিকতা দিয়েই নতুন দায়িত্ব পালনে ব্রতী হব। ত্রিপুরার অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের সমস্ত সুযোগ-সুবিধা পৌছে দেওয়ার চেষ্টা করব। তাঁর আশা, জনকল্যাণে সর্বোচ্চ শ্রম দেওয়ার চেষ্টা করব। তাতে সাফল্য মিলবে অবশ্যই। 

Releated Posts

উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়: নীতি আয়োগের সদস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সচিবালয়ের কনফারেন্স হলে আজ কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্যা ড. জুরাম আনিয়া’র সভাপতিত্বে রাজ্যের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর…

ByByReshmi Debnath Aug 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top