News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রিত্ব ও সরকারের সুবিধা করে দিতে কোন জোট হবে না, স্পষ্ট বার্তা মথা সুপ্রিমো প্রদ্যোতের
Image

মন্ত্রিত্ব ও সরকারের সুবিধা করে দিতে কোন জোট হবে না, স্পষ্ট বার্তা মথা সুপ্রিমো প্রদ্যোতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ মন্ত্রিত্ব ও সরকারের সুবিধা করে দিতে কোন জোট হবে না৷  মঙ্গলবার রাজ্যে ফিরে বলেন তিপ্রা মথা সুপ্রীমো প্রদ্যোত কিশোর দেববর্মা৷  মঙ্গলবার শিলং থেকে গুয়াহাটি হয়ে রাজ্যে ফেরেন তিনি৷ এম বি বি বিমানবন্দরে তিপ্রা মথার সুপ্রীমো জানান বিজেপি-র কাছ থেকে ফোন এসেছিল৷ সরকারের সঙ্গে থাকার জন্য দুই তিন জন আলোচনা করেন৷  এই ক্ষেত্রে তিনি তার বক্তব্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন৷ সাংবিধানিক অধিকার আদায়ে লিখিত প্রতিশ্রুতি প্রদান করতে হবে৷ সরকারে বসার লোভে মন্ত্রিত্ব নিয়ে নিলেই চলবে না৷ আই পি এফ টি – যে পথে এগিয়েছিল তার পুনরাবৃত্তি ঘটাতে চায় না তিপ্রা মথা৷ সম্মান জানিয়ে সাংবিধানিক ভাবে অধিকার আদায়ের বিষয়টি স্পষ্ট হলেই আগামীর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান মথা সুপ্রীমো৷ আসামের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বৈঠকে গিয়েছিলেন তিনি৷ কিন্তু আলোচনায় বসে রাজনৈতিক সমস্যার সামাধান না ঘটিয়ে জাতির সমস্যার সমাধান ঘটাতে হবে বলে জানান মথা সুপ্রীমো৷ ৩৩ শতাংশ জনজাতিদের ব্রাত্য রেখে কেউ ত্রিপুরায় ক্ষমতা চালাতে চাইলে আগামী দিনে তাদের সমস্যায় পড়তে হবে৷ মন্ত্রিত্ব ও সরকারের সুবিধা করে দিতে কোন জোট হবে না বলে জানান স্পষ্ট জানান তিনি৷

Releated Posts

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top