News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জেনেরিক ঔষধকে জনপ্রিয় করে তুলতে জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন : ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

জেনেরিক ঔষধকে জনপ্রিয় করে তুলতে জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন : ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ মার্চ (হি. স.) : ত্রিপুরায় জেনেরিক ঔষধকে জনপ্রিয় করে তুলতে জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। জন ঔষধি কেন্দ্রগুলিতে জেনেরিক ঔষধ বা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতিগুলির গুণগতমান বজায় রাখার ক্ষেত্রে সরকার সচেতন। আজ আগরতলার অরুন্ধতিনগরের ঋষি অরবিন্দ হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার সংলগ্ন কমিউনিটি হলে আয়োজিত জন ঔষধি দিবস- ২০২৩ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। 

তাঁর কথায়, ত্রিপুরায় ২০টি জন ঔষধি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলিতে সুলভ মূল্যে জেনেরিক ঔষধের পাশাপাশি চিকিৎসার কাজে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষের কল্যাণ ও সমস্যা লাঘবে নিরন্তর কাজ করে চলেছেন। জন ঔষধি দিবস উদযাপন তারই একটি নিদর্শন। মুখ্যমন্ত্রী ঋষি অরবিন্দ হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। 

এদিন তিনি জন ঔষধি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ঔষধ রাখার পাশাপাশি যেসব নতুন নতুন জেনেরিক ঔষধ সরবরাহ করা হবে তা পার্শ্ববর্তী মেডিক্যাল কলেজ, মেডিক্যাল সেন্টার অথবা প্রাইভেট চিকিৎসকদের নজরে আনার বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। আজ মুখ্যমন্ত্রী জেনেরিক ঔষধ ব্যবহার সম্পর্কে আরও বেশী করে জনসচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন।

এদিকে, অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ড. দেবাশিষ বসু বলেন, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের সাথে ত্রিপুরাতেও জন ঔষধি দিবস উদযাপন করা হচ্ছে। ৭ মার্চ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এক সপ্তাহব্যাপী এই দিবসটি উদযাপন করা হবে। তিনি বলেন, ত্রিপুরায় স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। আর্থিকভাবে দুর্বল পিছিয়েপড়া মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌছে দিতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top