News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে ৫৬৬-এর বেশি শরণার্থীর মিজোরামে প্রবেশখাদ্য বাসস্থান দিয়ে যাবতীয় সহায়তায় ইয়ং মিজো অ্যাসো-র
Image

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে ৫৬৬-এর বেশি শরণার্থীর মিজোরামে প্রবেশখাদ্য বাসস্থান দিয়ে যাবতীয় সহায়তায় ইয়ং মিজো অ্যাসো-র

২৭ জানুয়ারি পর্যন্ত মায়ানমার ও বাংলাদেশ থেকে প্রায় ৩১,৫০০ শরণার্থী মিজোরামের বিভিন্ন স্থানে আশ্রিত

আইজল, ৭ মার্চ (হি.স.) : বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে ৫৬৬-এর বেশি শরণার্থী মিজোরামে প্রবেশ করেছেন। তাঁদের যাবতীয় সহায়তা করছে ইয়ং মিজো অ্যাসোসিয়েশন নামের বেসরকারি এক সংগঠন।
সূত্ৰের খবর, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে ৫৬৬ জনের বেশি শরণার্থী রাজ্যের লংত্লাই জেলায় প্রবেশ করেছেন। তাঁরা বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পেরিয়ে মিজোরামে প্রবেশ করলে ইয়ং মিজো অ্যাসোসিয়েশন নামের বেসরকারি এক সংগঠন যাবতীয় সহায়তা করছে। অস্থায়ী তাবু তৈরি, পানীয় জল, খাদ্য সামগ্রী সরবরাহ করছেন সংগঠনের কর্মকর্তারা।

সূত্রটি আরও জানিয়েছে, নতুন শরণার্থীরা ভারত-বাংলাদেশ-মায়ানমার ট্রাই-জংশন সংলগ্ন পারভা পার্ট-থ্রি গ্রামে এসে আশ্রয় নিয়েছেন। ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বক্তব্য, উভয় দেশের শরণার্থীরা জাতিগত মিজো। তাঁরা মিজো জনগণের সাথে একই সংস্কৃতি এবং বংশধর।
এদিকে রাজ্য সরকারের জনৈক শীর্ষ আধিকারিক জানান, ইতোমধ্যে ২৭ জানুয়ারি পর্যন্ত মায়ানমার ও বাংলাদেশ থেকে প্রায় ৩১ হাজার ৫০০ শরণার্থী মিজোরামের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ থেকে এসেছেন ৫৪১ জন। তিনি জানিয়েছেন, লংত্লাই জেলার আটটি গ্রামে ১৬০টি অস্থায়ী ক্যাম্পে বাংলাদেশি নাগরিকদের রাখা হয়েছে।

প্রাসঙ্গিক এক জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে সরকারি আধিকারিক জানান, মায়ানমারের নাগরিকরা বেশিরভাগই চিন থেকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিজোরামে পালিয়ে এসেছিলেন। প্রতিবেশী দেশে সামরিক অভ্যুত্থান এবং জাতিগত সংঘর্ষের পর প্রথমে তাঁরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং পরে মিজোরামে আসা শুরু করেছেন।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top