News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি ভোটের আগে তিপ্রা মথায় ভাঙন অব্যাহত, ডেমছড়া–কচুছড়ায় ২১৫ জনের বিজেপিতে যোগদান
Image

এডিসি ভোটের আগে তিপ্রা মথায় ভাঙন অব্যাহত, ডেমছড়া–কচুছড়ায় ২১৫ জনের বিজেপিতে যোগদান

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে ফের একবার সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। জনজাতি অধ্যুষিত এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে টানাপোড়েনের আবহের মধ্যেই তিপ্রা মথা দলে ভাঙনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ডেমছড়া ও কচুছড়া এলাকায় প্রায় ২১৫ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি করেছে গেরুয়া শিবির। নবাগতদের দলে বরণ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, সহ মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্বগন।

এদিন আয়োজিত এক যোগদান সভায় উপস্থিত থেকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, জনজাতি এলাকায় তিপ্রা মথার শাসনামলে প্রত্যাশিত উন্নয়ন সাধিত হয়নি।

তিনি বলেন, মানুষ দীর্ঘদিন তিপ্রা মথার সঙ্গে থেকেও কোনও বাস্তব উন্নয়ন চোখে দেখতে পাননি। জনজাতিদের আর্থ-সামাজিক মানোন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণে তারা ব্যর্থ হয়েছে। ফলে জনজাতি অংশের মানুষ এখন বিজেপির উন্নয়নমূলক রাজনীতির প্রতি আস্থা রাখছেন এবং স্বতঃস্ফূর্তভাবে দলে যোগদান করছেন।

নিজের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে খুন করে যদি তিপ্রাসার উন্নতি হয় তাহলে আমি একশো বার হাসতে হাসতে নিজের প্রাণ দিতে রাজি আছি।” তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরায় সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। পরিকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা প্রকল্প এবং জনজাতি কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের ফলে মানুষের আস্থা ক্রমশ বিজেপির দিকে বাড়ছে বলে তাদের বক্তব্য।

বিজেপি নেতৃত্বের দাবি, এডিসি এলাকায় এবার তাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী হয়েছে এবং আসন্ন নির্বাচনে বিজেপি সরকার গঠন করবে। যদিও এই বিষয়ে তিপ্রা মথার তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে, এডিসি ভোটকে ঘিরে আগামী দিনগুলিতে জনজাতি অধ্যুষিত এলাকায় দলবদল ও রাজনৈতিক তৎপরতা আরও বাড়তে পারে।

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top