News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জয়নগরে ন্যায্যমূল্যের দোকান নাশকতার আগুনে ভষ্মীভূত
Image

জয়নগরে ন্যায্যমূল্যের দোকান নাশকতার আগুনে ভষ্মীভূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ রবিবার রাতে রাজধানীর আগরতলা শহর এলাকার রাজনগরে ১২১ নাম্বার সরকারি ন্যায্য মূল্যের দোকানে অগ্ণিসংযোগ এর ঘটনায় দোকানটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷  নাশকতার আগুনে পুড়লো সরকারি ন্যায্য মূল্যের দোকান৷ ঘটনা রাজধানীর আগরতলা শহর এলাকার রাজনগরে৷ আগরতলা পুরো নিগম এলাকার ১২১ নম্বর সরকারি ন্যায্য মূল্যের দোকানে গতকাল রাত ১১টা নাগাদ কে বা কারা অগ্ণি সংযোগ করে৷  আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজনরা বেরিয়ে আসেন৷ তারা আগুন নেভানোর কাজে হাত লাগান৷ খবর দেওয়া হয় ন্যায্য মূল্যের দোকানের ডিলার রেনু মিয়া এবং দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়৷ স্থানীয় জনগণ এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ তবে ততক্ষণে আগুনে ন্যায্য মূল্যের দোকানের ভিতরে চাল ডাল চিনি আটা সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রেশন রেনু মিয়া৷ রেশন ডিলার জানান কারো সঙ্গে তার ব্যক্তিগত কোন শত্রুতা ছিল না৷ তবে এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে তিনি দাবি করেছেন৷ পেট্রোল ঢেলে অগ্ণিসংযোগ এর ঘটনা সংঘটিত করা হয়েছে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন৷ তিনি জানান ঘটনাস্থলের পাশেই একটি পেট্রোলের খালি বোতল পাওয়া গেছে৷ সরকারি ন্যায্য মূল্যের দোকান অগ্ণিকান্ডে ভস্মিভূত হয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় সাত লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক আত্মসমর্পণকারী  এনএলএফটি – এটিটিএফ  সদস্যদের

আগরতলা, ২১ আগস্ট: আত্মসমর্পণকারী এনএলএফটি  ও এটিটিএফ সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত দাবি-দাওয়া রাজ্য সরকার পূরণ করছে না—এই অভিযোগে আগামী…

ByByReshmi Debnath Aug 21, 2026

পুর নিগমের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগমের এক সহকারী পুর কমিশনারের বিরুদ্ধে এক দম্পতিকে হেনস্থা, অপমান এবং শারীরিকভাবে হেনস্থা…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আগরতলা শহরে অনুমতি ছাড়া অটো চলাচল রুখতে ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগম এলাকার নির্ধারিত সীমার বাইরে অনুমতি ছাড়া অটো-রিকশা চলাচল রুখতে বিশেষ অভিযান শুরু…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি দিতে ১০০ কোটির বেশি ভর্তুকি দেবে রাজ্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুতের বর্ধিত খরচের কারণে সাধারণ গ্রাহকদের ওপর তৈরি হওয়া অতিরিক্ত আর্থিক বোঝা কমাতে ১০০ কোটিরও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top