News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  বামুটিয়ায় পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তি
Image

 বামুটিয়ায় পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বড় আমতলীতে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত সুদীপ দাস নামে এক ব্যাক্তি৷চিকিৎসাধীন জি বি হাসপাতালে৷গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বামুটিয়া ফাঁড়িতে৷ জানা যায় সুদীপ দাস নামে ওই ব্যাক্তি আগরতলা বামুটিয়া রোডে বামুটিয়া থেকে নিজেই গাড়ি চালিয়ে আগরতলার দিকে যাচ্ছিলেন৷ ,তখনই বড় আমতলী এলাকায়  রাস্তার পাশে একটি গাছে  গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে৷ তাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷ স্থানীয়দের মতে অতিরিক্ত গতির ফলেই দুর্ঘটনার শিকার গাড়িটি৷ পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তালতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় জি বি হসপিটালে৷ চালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জমে গেছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top