News Flash

  • Home
  • খেলা
  • ১৩-তে পা রেখে আরও সাফল্যের অঙ্গীকার অর্শিয়ার
Image

১৩-তে পা রেখে আরও সাফল্যের অঙ্গীকার অর্শিয়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। ১৩ তে পা রাখলো বিষ্ময় বালিকা অর্শিয়া দাস। ১৩-তে পা রেখে প্রতিজ্ঞাবদ্ধ অর্শিয়া দাস এবং রাজ্যকে আরও সাফল্য এনে দেওয়ার। ২০১৯ সালে উজবেকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবায় র‌্যাপিডে সেরার সম্মান পাওয়া পূর্ণেন্দু কান্তি দাস এবং অর্শিয়া দাসের একমাত্র মেয়েটির স্বপ্ন গ্র‌্যান্ডমাস্টার হওয়ার। সেই লক্ষ্যকে সামনে রেখেই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে হোলিক্রশ স্কুলের ছাত্রীটি। এদিন সকালে বাবা-‌মা-‌র সঙ্গে ঠাকুরবাড়িতে গিয়ে পূজো দিয়ে রাজ্যের সেরা ওই বালিকা দাবাড়ুটি। বেশ কয়েকটি আন্তর্জাতিক আসরে খেলে আসা অর্শিয়ার স্বপ্ন পূরণ করার জন্য প্রতিদিনই প্রায় ৫ ঘন্টা করে অনুশীলন করে আসছে। এদিন এক সাক্ষাৎকারে অর্শিয়া বলে, “স্বপ্ন গ্র‌্যান্ডমাস্টার হওয়ার। ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে চলছি। রাজ্যবাসীর ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে আমার স্বপ্ন পূরণ হবেই”।‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top