News Flash

Image

মশার উপদ্রবে নাকাল পুরবাসী

নিজস্ব প্রতিনিধি আগরতলা ১ মার্চ৷৷মশার উপদ্রবে নাকাল পুর নগরবাসি৷ এ বছর এখনো বৃষ্টিপাত না হওয়ায় রাস্তার পাশের বিভিন্ন ড্রেন, নালা, পরিত্যক্ত জলাশয়ে বংশবৃদ্ধি করে চলেছে মশা৷ পুর নিগমের পক্ষ থেকে এসবড্রেন, নালা, পরিত্যক্ত জলাশয়জলাশয়  নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তেমন কোন উদ্যোগ নেই৷ স্বাভাবিক কারণেই মশার উপদ্রব দিনের পর দিন বেড়েই চলেছে৷ পুর নিগমের ভূমিকা ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ধুমায়িত হচ্ছে৷ অবশেষে পুর নিগমের মেয়র এ বিষয়ে মুখ খুললেন৷ বিলম্বে হলেও তিনি জানিয়েছেন মশার উপদ্রব বন্ধ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ মশার যন্ত্রণায় অতিষ্ঠ নিগমবাসী৷ এই যন্ত্রনা থেকে পরিত্রাণের আশার বানী শোনালেন মেয়র৷ আশপাশ ও ড্রেইনে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি৷ গরম পড়তেই শুরু হয়েছে মশার  মারাত্মক উপদ্রব৷ আগরতলা পুর নিগমের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডেই এই মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ জনগণ৷ সকল কিংবা সন্ধ্যা মশার যন্ত্রণায় বাড়ি ঘরের দরজা জানালা খোলা রাখাও দায় হয়ে পড়েছে নিগমবাসীর কাছে৷ আগরতলা পুর নিগমের বাসিন্দাদের মশার উপদ্রব থেকে মুক্তি দিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে জানান মেয়র দীপক মজুমদার৷ মেয়র জানান এই সময়ে মশার উপদ্রব কিছুটা বৃদ্ধি পায়৷ বৃষ্টি হলে আবার তা হ্রাস পাবে৷ এক্ষেত্রে আগরতলা পুর নিগমের উদ্যোগে টানা ব্যবস্থাপনা রয়েছে৷ প্রতিটি ওয়ার্ড ও জোনালে মাধ্যমে মশার উপদ্রব থেকে নিস্তার দেওয়ার জন্য ফগিং করতে দুজন অতিরিক্ত কর্মী রয়েছে৷ যারা এই কাজ করছে৷ শহরের ড্রেনের সংখ্যা বেশি হওয়ায় আগামী দিনে আরো বেশ কিছু ফগিং মেশিন আনার পরিকল্পনা নিয়েছে পুর নিগম৷ নির্বাচন চলায় ড্রেইন গুলি নিয়মিত সাফাই করতে কিছুটা সমস্যা হয়৷ এখন পুরোদমে সেই কাজ শুরু হয়েছে৷ আগামী কয়েকদিনের মধ্যেই মশার যন্ত্রণা থেকে নিগমবাসীকে পরিত্রান দিতে অভিযান চালাবে পুর নিগম৷ তবে নিজ বাড়ির আশপাশ ও ড্রেন আবর্জনা মুক্ত রাখতে আহ্বান জানান মেয়র৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top