ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল সেমিফাইনালের দোরগোড়ায়। আগামীকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলকাতার বিদ্যাসাগর ইউনিভার্সিটি টিমকে হারাতে পারলেই শেষ চারের টিকিট পেয়ে যাবে। ভুবনেশ্বরে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি অর্থাৎ কিট ইউনিভার্সিটি আয়োজিত পূর্বাঞ্চলীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে। সারা ভারত জুড়ে চারটি জোনেই এই আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের এস এম পাতিল বিশ্ববিদ্যালয়কে ১৪ রানের ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়। দ্বিতীয় রাউন্ডে ত্রিপুরা বিহারের মুঙ্গার ইউনিভার্সিটিকে আট উইকেটের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিহারের মুঙ্গার বিশ্ববিদ্যালয় ৯৬ রানে ইনিংস শেষ করলে জবাবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় টিম দুই উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বোলিংয়ে পারভেজ সুলতানের পাঁচ উইকেট দখল এবং ব্যাটিংয়ে বাবুল দে-র ৬২ রান সংগ্রহ দলের উল্লেখযোগ্য সাফল্য। আগামীকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলকাতার বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিরুদ্ধে খেলবে। আগামীকালের ম্যাচে জয় পেলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবে।

ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল সেমিফাইনালের দোরগোড়ায়
Tags:
Releated Posts
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…
খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং
লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…
আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ
নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

















