News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু, প্রাক্তন এই মুক্তিযোদ্ধা ছিলেন বিচারপতিও
Image

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু, প্রাক্তন এই মুক্তিযোদ্ধা ছিলেন বিচারপতিও

ঢাকা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর মনোননয়নপত্র বৈধ হলে এবং তা প্রত্যাহার না করলে তিনিই হচ্ছেন বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি। রবিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের জানান, বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহীবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে। আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংসদীয় দল তাঁর ওপর গত ৭ ফেব্রুয়ারি যে দায়িত্ব অর্পন করেছিলেন। তাঁর আলোকে তিনি এই মনোনয়ন চূড়ান্ত করেছেন।

মো. সাহাবুদ্দিন পেশায় একজন আইনজীবী। আওয়ামী লীগের বর্তমানে উপদেষ্টা পরিষদ সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি এর আগে জেলা সিনিয়র দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু হত্যার পর তিনি দীর্ঘ তিন বছর কারাগারে বন্দী ছিলেন। ১৯৮২ সালে তিনি বিসিএস বিচার বিভাগে যোগদান করেন। ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশেনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রক থেকে কো-অর্ডিনেটর হিসেবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের সংগঠিত হত্যা, লুণ্ঠন এবং মানবতাবিরোধী কর্মকাণ্ড অনুসন্ধানে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Releated Posts

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, অর্থনৈতিক সম্পর্ক গভীর করার আলোচনা

ঢাকা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে…

ByByNews Desk Aug 25, 2026

চিনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এনএসএ অজিত ডোভালের বৈঠক, সীমান্তে শান্তি জোরদার নিয়ে আলোচনা

বেজিং, ২৫ আগস্ট (আইএএনএস): চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে মঙ্গলবার বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Aug 25, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও ভারত-রাশিয়া সম্পর্কের স্থিতিস্থাপকতা বজায় রয়েছে: জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব ধারাবাহিকভাবে স্থিতিস্থাপকতা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার…

ByBySandeep Biswas Aug 24, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top