News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেল বটতলা
Image

ভয়াবহ অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেল বটতলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর বটতলা fire phtoএলাকা৷ রবিবার দুপুরে বটতলার পুরাতন টিআরটিসিতে অগ্ণিকান্ডের ঘটনা ঘটে৷ আবর্জনার স্তূপ তেকে আগুনের সূত্রপাত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন৷
ঘটনা রবিবার দুপুরে৷ দুপুর আনুমানিক তিনটা নাগাদ টিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় জমাকৃত আবর্জনার স্তূপে আচমকাই আগুন দেখতে পান স্থানীয় জনগণ৷ ঐ সময় বাতাসের গতিবেগ বেশি থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ ঘটনাস্থলে দমকলেব ১০টি ইঞ্জিন ছুটে আসায় অল্পেতে রক্ষা পায় বটতলা এলাকা৷
এদিকে, ক্ষয়ক্ষতির কোন খবরনেই৷ তবে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ কিভাবে অগ্ণিকান্ডের ঘটনা ঘটল এনিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ৷  বলাবাহুল্য পুরাতন টিআরটিসিতে গ্যাসের গোডাউন রয়েছে৷ সময়মত দমকল বাহিনী না এলে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত বলে অভিমত স্থানীয় ব্যবসায়ীদের৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top