News Flash

Image

সাংবাদিকের পিস্তলের গুলিতে আহত গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷  সাংবাদিকের গুলিতে আহত গৃহবধূ৷ ঘটনা সিধাই মোহনপুর তুলাবাগান এলাকায়৷ নিজ বাড়িতেই গুলিবৃদ্ধ হন তিনি৷ আহত গৃহবধূর নাম কানাকা দেবনাথ৷ জানা যায় স্থানীয় দুই যুবক মঙ্গলবার তুলা বাগানে এলাকার সুজিত দেবনাথের বাড়িতে প্রবেশ করে সুজিত দেবনাথকে লক্ষ্য করে একটি গুলি করে৷ কিন্তু সেই গুলিটি ভুলবশত সুজিত দেবনাথের স্ত্রীর পায়ে লাগে৷ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে গৃহবধূর কানকা৷ নিয়ে যাওয়া হয় মোহনপুর হাসপাতালে৷ সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা রেফার করেন জিবি হাসপাতালে৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূর৷ কিন্তু গৃহবধুর স্বামী এ বিষয়ে মুখ খুলতে চাননি৷ ধারণা করা হচ্ছে কোন কিছু গোপন করার চেষ্টা করছে৷ এর পেছনে মূলত কি রহস্য রয়েছে তা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য৷ তবে প্রশ্ণ উঠতে শুরু করেছে কিভাবে আগ্ণেয়স্ত্র পেয়েছে দুর্বৃত্তরা৷ এর পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসী সূত্রে খবর গৃহবধুর ভাই দীপঙ্কর দেবনাথ তার বোন জামাইকে গুলি করতে গিয়ে গৃহবধূকে গুলি করে আহত করেছে৷ অভিযুক্ত গৃহবধূর ভাই পেশায় সাংবাদিক৷ বর্তমানে সিধাই থানার পুলিশের হাতে আটক৷ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top