News Flash

Image

বসুডিমা উৎসবে মাতাল সমগ্র ডিমা হাসাও

হাফলং (অসম), ৩১ জানুয়ারি (হি.স.) : বসুডিমা উৎসবে মেতে উঠেছে সমগ্র ডিমা হাসাও। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে ডিমাসা জনগোষ্ঠীর বৃহৎ উৎসব বুসুডিমা। প্রতিবছর বুসুডিমা অনুষ্ঠিত হয় ২৭ জানুয়ারি থেকে। উৎসব চলে সপ্তাহব্যাপী।

এবার ২৭ জানুয়ারি সমগ্র ডিমা হাসাও জেলায় শুরু হয়েছে বুসুডিমা। মঙ্গলবার হাফলঙে কেন্দ্রীয়ভাবে উদযাপন হচ্ছে বুসুডিমা উৎসব। হাফলং এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে কেন্দ্রীয়ভাবে বুসু উদযাপন। খ্রাম (বাঁশি), মুড়ি (ঢোল)-এর তালে বাইডিমা নৃত্যে মুখোরিত হয়ে উঠেছে সমগ্র উৎসবস্থল। ডিমাসা জনগোষ্ঠীর যুবক-যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সের পুরুষ-মহিলা নিজেদের পরম্পরাগত পোশাক পরে চিরাচরিত বাইডিমা নৃত্যে মেতে ওঠেন।

তাছাড়া অনপষ্ঠিত ডিমাসা জনগোষ্ঠীর পরম্পরাগত ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানও চলছে। বুসুডিমা উৎসব সমগ্র জেলার গ্রাম ও শহরে আনন্দ ও উল্লাসের সঙ্গে পালন করা হচ্ছে। আয়োজন করা হয় ভুড়িভোজ সহ রকমারি সুস্বাদু খাবার। এছাড়া ডিমাসা জনগোষ্ঠীর পরম্পরাগত পানীয় জু-ডিমা পরিবেশিত হয় এই বুসুডিমা উৎসবে।

বুসুডিমা হচ্ছে ডিমাসা জনগোষ্ঠীর কৃষিভিত্তিক বৃহৎ উৎসব সারা বছর ক্ষেতে চাষ করে ফসল ঘরে তুলে রাখার এক রীতি। আজ কেন্দ্রীয়ভাবে এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত বুসুডিমা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। তাছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা ও পরিষদের কার্যনির্বাহী সদস্যরা।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top