News Flash

  • Home
  • দেশ
  • অস্থিতিশীল বৈশ্বিক আর্থিক পরিস্থিতির মধ্যেও নাগরিকদের আশা ও আকাঙ্খা পূরণের চেষ্টা করবে বাজেট : প্রধানমন্ত্রী
Image

অস্থিতিশীল বৈশ্বিক আর্থিক পরিস্থিতির মধ্যেও নাগরিকদের আশা ও আকাঙ্খা পূরণের চেষ্টা করবে বাজেট : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): অস্থিতিশীল বৈশ্বিক আর্থিক পরিস্থিতির মধ্যেও ভারতের সাধারণ নাগরিকদের আশা ও আকাঙ্খা পূরণের চেষ্টা করবে বাজেট। মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছে বিশ্ব। বিশ্ব যে আশার আলো দেখছে তা আরও উজ্জ্বল হয়ে উঠছে, এ জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্মলা সীতারমন সেই আকাঙ্খা পূরণের জন্য সমস্ত প্রচেষ্টা করবেন।বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাজেট অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। আজকের দিনটি গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবারের মতো সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির প্রথম ভাষণ আমাদের সংবিধানের জন্য এবং বিশেষ করে নারীদের সম্মানের জন্য গর্বের বিষয়। গোটা বিশ্বের নজর ভারতের দিকে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ”ভারত আগে, নাগরিক সর্বাগ্রে” এই চিন্তাকে সামনে রেখে আমরা সংসদের এই বাজেট অধিবেশনকে এগিয়ে নিয়ে যাব। আমি আশাবাদী বিরোধী দলের নেতারা সংসদে নিজেদের মতামত তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের অর্থমন্ত্রীও একজন নারী। আগামীকাল দেশের সামনে আরও একটি বাজেট পেশ করবেন তিনি।বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বই তাকিয়ে আছে ভারতের বাজেটের দিকে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top