News Flash

  • Home
  • দেশ
  • বন্দে ভারতে হামলার ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি, হাই কোর্টে মামলা
Image

বন্দে ভারতে হামলার ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি, হাই কোর্টে মামলা

কলকাতা, ৩০ জানুয়ারি (হি. স.) : বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা এবার আদালতের দোরগোড়ায়। বিষয়টি নিয়ে সোমবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। জনস্বার্থ মামলাটি করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে খবর।

নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে এ রাজ্যে চালু হয় ‘সেমি হাইস্পিড’ ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলছে ট্রেনটি। সাড়ে ৭ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে দেয় বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি চালু হওয়ার পরদিন থেকেই তাতে হামলার ঘটনা ঘটে। একমাসের মধ্যে অন্তত ৩ বার হামলা চলে এই ট্রেনে। বাইরে থেকে পাথর ছোঁড়া হয় ট্রেন লক্ষ্য করে। তাতে ট্রেনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। কোনও ঘটনায় অভিযুক্তরা চিহ্নিত হয়েছে। কোনও ঘটনায় আবার অভিযুক্তদের ধরাও যায়নি।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top