News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • জোলাইবাড়িতে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা দাঁড় করালেন নির্দল প্রার্থীকে, মনোনয়ন জমা দিলেন বিকাশ রিয়াং
Image

জোলাইবাড়িতে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা দাঁড় করালেন নির্দল প্রার্থীকে, মনোনয়ন জমা দিলেন বিকাশ রিয়াং

শান্তিরবাজার(ত্রিপুরা), ৩০ জানুয়ারি(হি. স.) : উত্সবের মেজাজে আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বহিরাগত প্রার্থী এনে জোলাইবাড়িতে দাঁড় করিয়েছে আইপিএফটি। তাই, বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা নির্দল প্রার্থী দাঁড় করিয়ে আজ তিনি মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে, মনু, সাবরূম, শান্তিরবাজার এবং জোলাইবাড়ি কেন্দ্রে বিজেপি এবং তিপরা মথার প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন।

আজ জোলাইবাড়ি কেন্দ্রে তিপরা মথার প্রার্থী গৌরব মগ চৌধুরী, শান্তিরবাজারে তিপরা মথা প্রার্থী হরেন্দ্র রিয়াং, মনু কেন্দ্রে বিজেপির মাইলাফ্রু মগ ও তিপরা মথার প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা, সাবরূম কেন্দ্রে বিজেপি প্রার্থী শংকর রায় এবং জোলাইবাড়ি কেন্দ্রে নির্দল প্রার্থী বিকাশ রিয়াং মনোনয়ন জমা দিয়েছেন।

প্রসঙ্গত, জোলাইবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী দেয়নি। ওই আসনে আইপিএফটি-কে প্রার্থী দেওয়ার সুযোগ দিয়েছিল পদ্ম শিবির। কিন্তু, বহিরাগত এনে আইপিএফটি ওই কেন্দ্রে প্রার্থী দেওয়ায় স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। তাঁরা ভোট বয়কটের হুমকি দিয়েছিলেন। শেষ মুহুর্তে তাঁরা ওই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন। আজ জোলাইবাড়ি কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে বিকাশ রিয়াং মনোনয়ন জমা দিয়েছেন। 

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top