News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য ক্রিকেটে প্লেট গ্রুপে ধর্মনগরের কাছে মোহনপুরের হার
Image

সিনিয়র রাজ্য ক্রিকেটে প্লেট গ্রুপে ধর্মনগরের কাছে মোহনপুরের হার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। মোহনপুরের বিজয় রথ থামালো ধর্মনগর। তবে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি কিন্তু ছিনিয়ে নিতে পারেনি। ইতিমধ্যে দুই দল মোহনপুর ও ধর্মনগর সিনিয়র রাজ্য ক্রিকেটের প্লেট গ্রুপের এ বিভাগ থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। কার্যত আজ গুরুত্বপূর্ণ লড়াইয়ে ধর্মনগর ৪৩ রানের ব্যবধানে মোহনপুরকে পরাজিত করেছে। তবে বিজিত মোহনপুর রানের গড়ের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি বজায় রাখতে পেরেছে। খেলা ছিল আজ, রবিবার অমরপুরে রাঙ্গামাটি মাঠে। সকাল ন টায় ম্যাচ শুরুতে টস জিতে ধর্মনগর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪০ ওভার ৪ বল খেলে ধর্মনগর সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সঞ্জয় শর্মার ২৬ রান, কুশল মজুমদারের ২০ রান এবং দানবীর সিং এর ১৮ রান উল্লেখ করার মতো। মোহনপুরের সমীর দেববর্মা তিনটি এবং দীপেন বিশ্বাস, রোহন বিশ্বাস ও মিঠন সরকার দুটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে মোহনপুর ৪০ ওভার ২ বল খেলে ১২৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে শ্যামল বিশ্বাসের অপরাজিত ১৫ রান থেকেও চমৎকার হলো অতিরিক্ত খাতে ৫৪ রান পেয়ে। ধর্মনগরের স্বরাব সাহানি আট রানে দুটি উইকেট পেয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া দানবির সিং ও কুশল মজুমদার তিনটি করে এবং চিরঞ্জিত সিনহা দুটি উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top