News Flash

  • Home
  • খেলা
  • নিতিশের দুর্দান্ত ব্যাটিং, নিয়ম রক্ষার ম্যাচে এগিয়ে চলোকে হারালো জুটমিল
Image

নিতিশের দুর্দান্ত ব্যাটিং, নিয়ম রক্ষার ম্যাচে এগিয়ে চলোকে হারালো জুটমিল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। নিয়ম রক্ষার ম্যাচে জুটমিল প্লে সেন্টার জয় পেয়েছে। হারিয়েছে এগিয়ে চলো সংঘকে। দুদলই শেষচারের দৌড় থেকে ছিটকে গেলেও  ব্যক্তিগত পারফরমেন্স ধরে রাখতে প্রত্যেকেই মাঠে ভালো খেলতে মরিয়া। আজ, রবিবার খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে জুট মিল প্লে সেন্টারের অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে এগিয়ে চলো সংঘ নির্ধারিত ৪৫ হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ময়ূখ চৌধুরীর ৩৯ রান এবং তন্ময় সরকারের ৩৫ রান উল্লেখযোগ্য। জুট মিল প্লে সেন্টারের সায়ন দেব তিনটি এবং অয়ন সরকার ও প্রানজিত দে দুটি করে উইকেট পেয়েছে। পালটা ব্যাট করতে নেমে জুটমিল প্লে সেন্টারের নীতিশ কুমার সাহানি দুর্দান্ত ব্যাট চালিয়ে ৯৬ রান সংগ্রহ করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। নীতিশ ১০১ বল খেলে ১৪ টি বাউন্ডারি সহযোগে ৯৬ রান সংগ্রহ করেছে। তবে ষষ্ঠ উইকেটের জুটিতে প্রানজিৎ দে ও অয়ন সরকারের অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top