News Flash

  • Home
  • দিনের খবর
  • মাথাভাঙ্গায় জলাশয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
Image

মাথাভাঙ্গায় জলাশয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

মাথাভাঙ্গা, ২৭ জানুয়ারি (হি.স.) : কোচবিহারের মাথাভাঙ্গার ৯ নম্বর ওয়ার্ড পঞ্চানন পাড়ার ১৬ নম্বর রাজ্য সড়কের ধারে একটি জলাশয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার হল। শুক্রবার জলাশয় থেকে উদ্ধার হয় বিশালাকার অজগর। অজগরটির ওজন ৩৫ কেজি।

গত ২৩ জানুয়ারি ওই একই জলাশয় থেকে অজগর উদ্ধার হয়েছিল। এলাকার বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই বন বিভাগের কাছে অভিযোগ জানিয়ে আসছেন যে, জলাশয়টিতে একাধিক অজগর রয়েছে। মাঝেমধ্যেই তা এলাকাবাসীর নজরে আসছে। তবে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই জলাশয়ের কচুরিপানার নীচে অজগরগুলি আত্মগোপন করায় সেগুলিকে ধরতে ব্যর্থ হয় বনকর্মীরা। সোমবার জলাশয়ের ধারে একটি অজগরের দেখা মিললে পঞ্চানন পাড়ার বাসিন্দা পবিত্র বর্মন স্থানীয় এক যুবকের চেষ্টায় সেটিকে ধরে ফেলেন। এরপর বনবিভাগের মাথাভাঙ্গা রেঞ্জের কর্মী মফিজুল বাজিগর ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করে মাথাভাঙ্গা রেঞ্জ অফিসে নিয়ে যান। দ্রুত জলাশয়টি থেকে কচুরিপানা অপসারণ করে জলাশয়টি সংস্কার না করা হলে সেখানে অজগর থেকেই যাবে বলে এলাকাবাসীর দাবি। বন বিভাগের মাথাভাঙ্গার রেঞ্জ অফিসার জানান, এদিন উদ্ধার হওয়া অজগরটিকে আপাতত বন বিভাগের মাথাভাঙ্গা রেঞ্জ অফিসে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে সেটিকে রসিকবিল মিনি জুতে নিয়ে যাওয়া হবে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top