News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে ঘুরে দাঁড়ালো চলমান সংঘ
Image

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে ঘুরে দাঁড়ালো চলমান সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। জয়ে ফিরলো চলমান সঙ্ঘ। পরাজিত করলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টারকে। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে চলমান সঙ্ঘ ২-‌১ গোলে পরাজিত করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারকে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছিলেন সুজন সরকারের মেয়েরা। শুক্রবারের জয় কিছুটা হলেও উৎসাহ জোগাবে। এদিন পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নেয় চলমান সঙ্ঘ। শুরু থেকে প্রাধান্য নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে সুশ্মিতা গোয়ালার গোলে এগিয়ে গিয়েছিলো বিশ্রামগঞ্জ। কিন্তু গোল হজডম করার ৪ মিনিট পর পুনমদিতা দেবনাথের গোলে সমতা ফিরে। ৫২ মিনিটে  নেহা দাস জয়সূচক গোল করে চলমানের পক্ষে। আপাতত আসরে দ্বিতীয় স্থানে রয়েছে চলমান সঙ্ঘ। প্রসঙ্গত:‌ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে আসর।   ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top