News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : সিপিএম বিধায়ক মবস্বর আলী এবং প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুবল ভৌমিক বিজেপিতে যোগ দিলেন
Image

ত্রিপুরা : সিপিএম বিধায়ক মবস্বর আলী এবং প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুবল ভৌমিক বিজেপিতে যোগ দিলেন

আগরতলা, ২৭ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের পূর্বে সিপিএম বড়সড় ধাক্কা খেয়েছে। কৈলাসহরের বিধায়ক মবস্বর আলী আজ বিজেপিতে যোগ দিয়েছেন। সাথে প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুবল ভৌমিকও বিজেপিতে যোগ দিয়েছেন। সুবল ভৌমিক অবশ্য ইতিপূর্বেও বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস এবং এখন পুণরায় বিজেপিতে ফিরে এসেছেন। আজ ওই দুই নেতৃত্বকে নয়াদিল্লিতে বিজেপি মুখ্য কার্যালয়ে বরণ করে নেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরায় বামফ্রন্টের সাথে কংগ্রেসের জোট ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবে প্রার্থী তালিকায় বামেরা কৈলাসহর আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। ওই আসনে বর্তমানে বিধায়ক রয়েছেন সিপিএমের মবস্বর আলী। তাঁকে প্রার্থী না করে কংগ্রেসকে ওই আসন ছেড়ে দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই মবস্বর আলী খুবই অসন্তুষ্ট হয়েছেন। প্রার্থী ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে দাবি করেছিলেন। কিন্তু, এরই মধ্যে তিনি বিজেপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাঁর আবেদনে বিজেপি সাড়া দিয়েছে এবং আজ তাঁকে দলে বরণ করে নিয়েছে।

দিল্লিতে বিজেপি মুখ্য কার্যালয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ প্রভারী ড. মহেশ শর্মা এবং উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ড. সম্বিত পাত্রার উপস্থিতিতে মবস্বর আলী এবং সুবল ভৌমিককে বরণ করে নেওয়া হয়েছে। এদিন সিপিএম বিধায়ক মবস্বর আলী বিজেপি যোগ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলে জনমুখী কাজ ঝড়ের গতিতে চলছে। সেই কর্মসূচীতে সামিল হওয়ার জন্যই আজ বিজেপিতে যোগ দিয়েছি।

এদিকে, সুবল ভৌমিক বলেন, উত্তর-পূর্বাঞ্চলে খুবই ছোট রাজ্য ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই আজ গোটা বিশ্ব উত্তর-পূর্বাঞ্চলকে চিনতে পেরেছে। তাঁর জন্যই উন্নয়নের ধারা বইছে। তাই, আজ বিজেপিতে যোগ দিয়েছি। তাঁর দাবি, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, আজ দুইজন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে তিনি যোগ করেন, আজ আমি নিশ্চিত বিজেপি ত্রিপুরায় পূণ:প্রতিষ্ঠিত হবে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top