News Flash

  • Home
  • দেশ
  • পরীক্ষা-পে-চর্চায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর, বললেন সর্বদা মনোযোগী হতে হবে
Image

পরীক্ষা-পে-চর্চায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর, বললেন সর্বদা মনোযোগী হতে হবে

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষার সময় প্রচুর পরিশ্রম করেন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি আপনাদের প্রচেষ্টা কখনই বৃথা যাবে না। শুক্রবার পরীক্ষা-পে-চর্চা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে পরীক্ষা-পে-চর্চা কর্মসূচির ষষ্ঠ সংস্করণে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা-পে-চর্চা অনুষ্ঠান চলাকালীন একটি প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময়ও করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “যদি সন্তানদের কাছ থেকে একটি পরিবারের প্রত্যাশা সামাজিক চাপের কারণে হয়, তবে তা একটি সমস্যা… আমরা রাজনীতিতে আছি, যেখানে জয়ের জন্য বিশাল চাপ থাকে। আপনাদের অবশ্যই যোগ্যতার সঙ্গে প্রত্যাশার মিল রাখতে হবে। আপনাদের সর্বদা মনোযোগী হতে হবে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “প্রতি বছর সমগ্র দেশের শিক্ষার্থীরা আমার কাছে পরামর্শ চেয়ে চিঠি লেখেন। এটি আমার জন্য একটি খুব অনুপ্রেরণাদায়ক এবং সমৃদ্ধ অভিজ্ঞতা।” ছাত্র-ছাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “আপনারা কী কখনও নিজেদের মায়ের সময় ব্যবস্থাপনা দক্ষতা পর্যবেক্ষণ করেছেন? একজন মা কখনই তাঁর বিশাল কাজকে বোঝা মনে করেন না। আপনারা যদি নিজেদের মাকে পর্যবেক্ষণ করেন, তাহলে সময়কে কীভাবে ভালভাবে পরিচালনা করতে হয় তা বুঝতে পারবেন।”

অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “সন্তানদের উপর চাপ না দেওয়ার জন্য আমি অভিভাবকদের কাছে অনুরোধ করছি। কিন্তু একই সময়ে, শিক্ষার্থীদের তাঁদের ক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়। কিছু শিক্ষার্থী পরীক্ষায় ‘প্রতারণার’ জন্য নিজেদের সৃজনশীলতা ব্যবহার করে, তবে সেই শিক্ষার্থীরা যদি নিজেদের সময় এবং সৃজনশীলতাকে ভালভাবে ব্যবহার করে তবে তাঁরা সাফল্যের উচ্চতা অর্জন করবে। আমাদের কখনই জীবনে শর্টকাট বেছে নেওয়া উচিত নয়, নিজের উপর ফোকাস করা উচিত।”

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top