আগরতলা ২৬ জানুয়ারি ঃ প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার গান্ধীঘাটস্থিত গান্ধীবেদি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (পলিটিক্যাল) দপ্তরের সচিব টি কে চাকমা। জাতীয় পতাকা উত্তোলনের পর সচিব শ্রী চাকমা গান্ধীঘাটের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন। শ্রদ্ধা অর্পণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সচিব টি কে চাকমা বলেন, দেশব্যাপী আজ যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। আজের দিনটি ভারতবর্ষের ঐতিহ্যপূর্ণ একটি দিন। এই দিনটি উদযাপনের মধ্য দিয়ে দেশের সংবিধান রচয়িতা ড. বি আর আম্বেদকরের প্রতিও সম্মান জানানো হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের এই পবিত্র দিনে তিনি দেশবাসীকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে বিশ্বের দরবারে ভারতবর্যের মুখ আরও উজ্জ্বল করার কাজে অঙ্গিকারবদ্ধ হতে আহ্বান জানান।

প্রজাতন্ত্র দিবস : গান্ধীবেদিতে প্রাঙ্গণে শ্রদ্ধার্থ
Tags:
Releated Posts
রাস্তার বেহাল দশার প্রতিবাদে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ
আগরতলা, ১৫ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার কাজ অসম্পূর্ণ পড়ে থাকায় চরম ক্ষোভে ফেটে পড়লেন সুধারামপাড়া এলাকার বাসিন্দারা।…
প্রদেশ সভাপতি হওয়ার পর প্রথম দক্ষিণ জেলা সফরে অভিষেক দেবরায়, কার্যকর্তা সম্মেলনে দিলেন সাংগঠনিক বার্তা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন:ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার দক্ষিণ জেলা সফরে এলেন অভিষেক…
কালবৈশাখীর ঝড়ে উড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল, তিন মাসেও সংস্কার নেই; আতঙ্কে শিশু ও অভিভাবকরা
আগরতলা, ১৫ জুন : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস পরও সংস্কার করা হয়নি সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া…
সামাজিক মাধ্যমে উন্নয়নের প্রচার, বাস্তবে রাস্তা ও পানীয় জলের সংকটে পশ্চিম জোলাইবাড়ী
আগরতলা, ১৫ জুন : সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হলেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাস্তব পরিস্থিতি নিয়ে…


















