News Flash

Image

বিপুল পরিমানে গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ২৫ জানুয়ারি(হি. স.) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারও বড়সড় সাফল্য পেয়েছে কাঞ্চনপুর থানার পুলিশ। কাঞ্চনছড়া ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে যৌথ বাহিনী। এদিন প্রায় ৫ হাজার গাঁজা গাছ নষ্ট করতে সক্ষম হয়েছে পুলিশ, জানিয়েছেন কাঞ্চনপুর থানার ওসি উদম দেবর্বমা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে বলে দাবি তাঁর।

ওসি উদম দেবর্বমা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কাঞ্চনপুরের কাঞ্চনছড়া ভিলেজ এলাকায় অভিযান চালানো হয়েছে। সেখানে বিপুল পরিমাণে গাছ নষ্ট করা হয়েছে। কাঞ্চনপুর থানার পুলিশ, আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে ওই সমস্ত গাঁজা গাছ নষ্ট করা সম্ভব হয়েছে, বলেন তিনি।

সাথে তিনি যোগ করেন, ওই অভিযানে প্রায় ৫ হাজার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। ধ্বংস করা গাঁজা গাছের বাজার মুল্য আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top