News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত, নির্বাচনী প্রচারাভিযানে দাবী মন্ত্রী মনোজের
Image

তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত, নির্বাচনী প্রচারাভিযানে দাবী মন্ত্রী মনোজের

আমবাসা(ত্রিপুরা), ২৫ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরা সরকারের কাজ ও উন্নয়নের জন্য বিধানসভা নির্বাচনে পুণরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করবেন মানুষ। নির্বাচনী প্রচারাভিযানে দাবী করলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। বুধবার কমলপুরে এই দাবি করেন তিনি।

প্রসঙ্গত, নির্বাচনী আবহে দলের সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন মনোজ কান্তি দেব। এরই অঙ্গ হিসাবে ৪৫ কমলপুর বিধানসভা কেন্দ্রের ফুলছড়ি বাজার এলাকায় নির্বাচনী সভায় যোগ দেন তিনি। সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, সমাজের সকল অংশের মানুষের জন্য কাজ করে চলেছে বিজেপি সরকার। দলমত নির্বিশেষে সবার জন্য সবার কল্যাণে কাজ করার অভূতপূর্ব নীতি গ্রহণ করেছে বর্তমান ত্রিপুরা সরকার। আর সামগ্রিক উন্নয়নের ভিত্তিতেই বিজেপি সরকারকে আবারো ক্ষমতায় ফেরাবেন ত্রিপুরার মানুষ। 

এদিন ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষ প্রচুর সংখ্যায় কর্মসূচীতে অংশ নেন। একই সঙ্গে ৩ পরিবারের ১৫ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top