News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রজাতন্ত্র দিবসের প্যারেডের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত
Image

প্রজাতন্ত্র দিবসের প্যারেডের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে চলছে কুচকাওয়াজের প্রস্তুতি৷  আগামী ২৬ শে জানুয়ারি মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে৷ এইবারের কুচকাওয়াজে আসাম রাইফেলস ময়দানে বেশ ১৬ টি প্লেটুন অংশ গ্রহণ করবে৷ মঙ্গলবার আসাম রাইফেলস ময়দানে তারই চূড়ান্ত প্রস্তুতি লক্ষ্য করা  গেছে৷ কুচকাওয়াজে অংশ গ্রহণকারী প্লেটুন গুলি একে এক মহড়ায় অংশ নেয়৷ আসাম রাইফেলস , বি এস এফ , টি এস আর সহ রাজ্য পুলিশের প্লেটুন এই কুচকাওয়াজে অংশ গ্রহণ করে৷ রয়েছে বেশ কয়েকটি  ব্যান্ড৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে আসাম রাইফেলস ময়দান ও তার প্রবেশ পথ৷
এদিকে, ২৬ জানুয়ারি ৭৪ তম প্রজাতন্ত্র দিবস৷ আর প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ইতিমধ্যে রাজধানীর বাজারে এসে গেছে বিভিন্ন ধরনের জাতীয় পতাকা৷ দোকানদাররা বিক্রয়ের উদ্দেশ্যে দোকানের সামনে সাজিয়ে রেখেছেন জাতীয় পতাকা গুলি৷ ছোট থেকে বড় বিভিন্ন  মাপের জাতীয় পতাকা রয়েছে৷ তবে দোকানদাররা জানান অন্যান্য বছরের ন্যায় বিক্রয় হচ্ছে না জাতীয় পতাকা৷ পতাকার পাশাপাশি অন্যান্য সামগ্রী রয়েছে৷  ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা মূল্যের জাতীয় পতাকা রয়েছে৷ ২৩ জানুয়ারী জাতীয় পতাকা তেমন বিক্রি হয়নি৷ তবে ২৬ জানুয়ারীর আগে বিক্রি ভাল হবে বলে আশা ব্যক্ত করেন বিক্রেতা৷
২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস৷ আর এই দিনটিকে সামনে রেখে সীমান্তবর্তি এলাকা গুলিতে নজরদারী বাড়িয়েছে বি এস এফ৷ চলছে ধারাবাহিক টহলদারী৷ সীমান্তের গেইট দিয়ে ভারতীয় ভুখন্ডে জাতায়েতকারীদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে৷ দিনে রাতে সীমান্ত প্রহড়ায় ব্যস্ত বি এস এফ জওয়ানেরা৷ রাজধানী সংলগ্ণ লঙ্কামুড়া সীমান্তবর্তি এলাকা গুলিতেও টহলদারীতে ব্যস্ত বি এস এফ৷ একই সঙ্গে নির্বাচন৷ তাই নির্বাচন ও প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এই টহলদারী চালানো হচ্ছে সীমান্ত এলাকা গুলিতে৷ এই সময়ে সীমান্ত এলাকা দিয়ে যাতে কোন ধরনের নাশকতা না ঘটাতে পারে তার জন্য তৎপর বি এস এফ৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top