News Flash

Image

ধলাইয়ে ২৪০ বস্তা বার্মিজ সুপারি উদ্ধার, গ্রেফতার এক

ধলাই (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : ফের বার্মিজ সুপারি উদ্ধার করেছে কাছাড় জেলার ধলাই থানার পুলিশ। গতকাল সোমবার ধলাই থানার নাকা চেকিঙে সময় পাঁচটি গাড়ি থেকে ৫১টি বস্তায় ২৯২০ কেজি বার্মিজ সুপারি উদ্ধার করেছিল পুলিশ। পাশাপাশি এই মামলায় ১১ জনকে আটক করা হয়।

আজ মঙ্গলবার ভোরে মিজোরাম থেকে আগত এনএল ০১ কিউ ৭৪৯৭ নম্বরের একটি বারো চাকার লরি থেকে ২৪০ বস্তা বার্মিজ সুপারি উদ্ধার করেছে পুলিশ। বার্মিজ সুপারি ভরতি লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে জনৈক আমিনুল ইসলাম নামের লরি চালককে।

পুলিশের হাতে গ্রেফতার লরি চালক মূলত নিম্ন অসমের বরপেটা জেলার বাসিন্দা। মিজোরামের ভাইংরেটি থেকে কালাইন পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে বার্মিজ সুপারি লোড করা হয়েছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে চালক আমিনুল জানিয়েছে বলে জানা গেছে।

Releated Posts

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top