News Flash

  • Home
  • খেলা
  • ছোটনের ৬ উইকেট, জয়ের হ্যাট্রিক জিবি প্লে সেন্টারের
Image

ছোটনের ৬ উইকেট, জয়ের হ্যাট্রিক জিবি প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। জয়ের হ্যাট্রিক জিবি প্লে সেন্টারের। প্রথম ম্যাচে চাম্পামুড়ার কাছে হারলেও পরে যথাক্রমে এগিয়ে চলো সংঘ ও কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারকে হারানোর পর আজ জিবি প্লে সেন্টার ছয় উইকেটে এডি নগর প্লে সেন্টারকে হারিয়ে একপ্রকার চমক দেখিয়েছে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে এডি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪৩ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে এডি নগর ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক শুভ্রজিৎ শর্মার ৬৫ রান এবং আদিত্য দে-র ৪৬ রান উল্লেখযোগ্য। জিবি প্লে সেন্টারের ছোটন মিয়া একাই ছয়টি উইকেট পেয়েছে ২৩ রানের বিনিময়ে। এর সুবাদে ছোটন প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া উজ্জয়ন বর্মন পেয়েছে দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে জিবি প্লে সেন্টার মূলতঃ ইমন পালের অনবদ্য অপরাজিত ৬৬ রান দলকে জয় এনে দেয়। এছাড়া, উজ্জয়ন বর্মন ৩৪ রানে অপরাজিত থেকে ইমনকে দারুন সহযোগিতা করেছে। জিবি প্লে সেন্টার ৪০ ওভার ৩ বল খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এডি নগরের সুশোভন চক্রবর্তী দুটি উইকেট পেয়েছিল।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top