News Flash

  • Home
  • খেলা
  • অংশুমানের দুর্দান্ত ১৮৮ রান শতদলকে সহজে হারালো প্রগতি
Image

অংশুমানের দুর্দান্ত ১৮৮ রান শতদলকে সহজে হারালো প্রগতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। টানা চার ম্যাচে জয়ী প্রগতি প্লে সেন্টার। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে প্রগতি প্লে সেন্টার মঙ্গলবার শতদল সংঘকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। এই জয়ের সুবাদে প্রগতি প্লে সেন্টারও টানা চার ম্যাচে জয় ছিনিয়ে ক্রমশ সুপার ফোরের লক্ষ্যে এগুচ্ছে। ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে আজ, মঙ্গলবার সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে প্রগতি ৩৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অংশুমান নন্দীর অপরাজিত ১৮৮ রান যথেষ্ট উল্লেখযোগ্য। অংশুমান ১৩৭ বল খেলে ২৩ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৮৮ রান করে অপরাজিত থাকে এবং প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, সুরজিৎ দেববর্মার ৯৩ রান উল্লেখ করার মতো। সুরজিৎ ৬০ বল খেলে ছটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে ৯৩ রান সংগ্রহ করে। হৃদয় দেবনাথও পেয়েছে ৬৭ রান। শতদলের অঙ্কিত দাস দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে শত দল সংঘ ১৮ ওভার ৩ বল খেলে ৪৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। প্রগতির অর্পণ ভট্টাচার্য পাঁচ রানে চারটি এবং জসমিত দেবরায় তিন রানে দুটি উইকেট পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top