News Flash

  • Home
  • খেলা
  • শ্রীদাম, বিক্রমের অর্ধশতক বড় স্কোর গড়ছে ত্রিপুরা
Image

শ্রীদাম, বিক্রমের অর্ধশতক বড় স্কোর গড়ছে ত্রিপুরা

ত্রিপুরা-‌২৩৯/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। শক্তিশালী মধ্যপ্রদেশের বিরুদ্ধে বড় স্কোর গড়তে চলেছে ত্রিপুরা। অন্তত প্রথম দিনের শেষে এমনই ইঙ্গিত বহন করছে। তবে সবকিছু নির্ভর করবে বুধবার দ্বিতীয় দিনের শুরু থেকে ব্যাটসম্যান-‌রা কতটা লড়াই ছুড়ে দিতে পারে। রণজি ট্রফি ক্রিকেটে। ইমেরাইড হাইট ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনের শেষে ত্রিপুরা ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান করে। ত্রিপুরার বিক্রম কুমার দাস এবং শ্রীদাম পাল অর্ধশতরান করেছেন। এদিন সকালে মধ্যপ্রদেশের অধিনায়ক টসে জয়লাভ করে ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। ওপেনিং জুটিতে বিক্রম কুমার দাস এবং উদীয়ন বসু (‌২১) যোগ করেন ৩০ রান। এরপর বিক্রমের সঙ্গে রুখে দাঁড়ান শ্রীদাম পাল। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। ঠান্ডা মাথায় দুজন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দ্বিতীয় উইকেটে ওই জুটি ২৭৭ বল খেলে  ১৩৭ রান যোগ করেন। বিক্রম ১৬৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৬১ এবং শ্রীদাম ১৪৩ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২ রান করেন।‌ ওই দুজন আউট হতেই দ্রুত উইকেট হারাতে থাকে ত্রিপুরা। সুদীপ চ্যাটার্জি (‌২৪), রজত দে (‌১১) এবং ঋদ্ধিমান সাহা (‌৫) দ্রুত প্যাভেলিয়নে ফিরেন। ওই অবস্থায় শুভম ঘোষ এবং মণিশঙ্কর মুড়া সিং রুখে দাড়ান। শেষ পর্যন্ত ওই জুটি অবিচ্ছিন্ন থেকে ত্রিপুরাকে ২৩৯ রানে পৌঁছে দেন। শুভম ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে এবং মণিশঙ্কর ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত রয়েছেন। মধ্যপ্রদেশের পক্ষে গৌরব যাদব (‌৩/‌৬৬) এবং অনুভব আগরওয়াল (‌২/‌৩৭) সফল বোলার। ‌‌‌‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top