News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য ক্রিকেট এলিটে কমলপুরকে সহজে হারালো সদর
Image

সিনিয়র রাজ্য ক্রিকেট এলিটে কমলপুরকে সহজে হারালো সদর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। অনায়াসেই কমলপুর মহকুমার বাধাও টপকালো খেতাবের অন্যতম দাবিদার সদর মহকুমা। রাজ্য সিনিয়র ক্রিকেটে। মঙ্গলবার কমলপুরের ক্রিকেটারদের একপ্রকার বোতলবন্দি করে টানা দ্বিতীয় ম্যাচে জয় পায় সদর মহকুমা। দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন প্রাক্তন ত্রিপুরা রণজি দলের ক্রিকেটার কৌশল আচার্য। এম বি বি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে সদর ৮ উইকেটে পরাজিত করে কমলপুর মহকুমাকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সদরের বোলারদের সাড়াশি আক্রমণে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় কমলপুর মহকুমা। দল সর্বোচ্চ ২৪ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে বিজন শুক্ল বৈদ্য ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯, জয়দীপ বনিক ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং রিমন্ড দেববর্মা ৫৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। সদরের ১০ জন এদিন বোলিং করেন। দলের পক্ষে জয়দীপ ভট্টাচার্য (‌২/‌১০) এবং শ্যাম শাকিল গণ (‌২/‌১১) সফল বোলার। জবাবে খেলতে নেমে সদর মহকুমা ১৬.‌৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। কৌশল আচার্য ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে এবং শ্যাম শাকিল গণ ৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া সম্রাট সিনহা ৪৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং নবারূণ চক্রবর্তী ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top