News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য সিনিয়র ক্রিকেটে ধর্মনগরের বিশাল জয়
Image

রাজ্য সিনিয়র ক্রিকেটে ধর্মনগরের বিশাল জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। বড় ব্যবধানে জয় পেলো ধর্মনগর মহকুমা। পাশাপাশি টানা দুই ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে গেলো উত্তর জেলার ওই মহকুমাটি। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। মঙ্গলবার রাঙ্গামাটি স্কুল মাঠে ধর্মনগর ২৪১ রানের বড় ব্যবধানে পরাজিত করে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমাকে। ধনবীর সিং এবং স্বরব সাহানির অলরাউন্ড পারফরম্যান্সে ধর্মনগর জয় পায়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ধর্মনগর মহকুমা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২২ রান করে। দলের পক্ষে ধনবীর সিং ৬২ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৭, স্বরব সাহানি ৫৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬, আবু হুসেন ৬৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২,সঞ্জয় শর্মা ২৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, অভিষেক মালাকার ৫৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯,সানি সিনহা ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ (‌অপ:‌) এবং চিরঞ্জীৎ সিনহা ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে‌ ১০ (‌অপ:‌) রান করেন। জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় গন্ডাছড়া মহকুমা। দল মাত্র ৮১ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৩০ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে শেখর দেব ১৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌১৫ এবং হেমন্ত চক্রবর্তী ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ধর্মনগরের পক্ষে কুশল মজুমদার (‌৩/‌২), স্বরব সাহানি (‌২/‌১১) এবং অমল দাস (‌২/‌১৯) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top