News Flash

Image

মিজোরামের সাইরেঙে ৬.৭৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার করিমগঞ্জের দুই

আইজল, ২৪ জানুয়ারি (হি.স.) : আবারও মিজোরামে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার মাদকদ্রব্য। এবার সাইরেঙ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৬.৭৮ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ অসম তথা বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার দুই বাসিন্দাকে।

অভিনব কায়দায় মিজোরাম থেকে ড্রাগস পাচার হচ্ছে অসমের বরাক উপত্যকায়। একদিন আগে গ্যাস সিলিন্ডারের ভিতরে করে ড্রাগস পাচার করতে গিয়ে মিজোরামের কলাশিব জেলার ভাইরেংটি পুলিশ বাজেয়াপ্ত করেছিল ৫০টি সাবান কেসে ভরতি ৩.৪ কোটি টাকা মূল্যের ৬২৫ গ্রাম হেরোইন। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল কাছাড় জেলার সোনাই রামনগর গ্রামের বাসিন্দা লরি চালক জনৈক আজিজুর রহমান (৪০)-কে।

এর পর গতকাল সোমবার রাতে ফের মাদক-বিরোধী অভিযানে নেমে বৃহৎ সাফল্য পেয়েছে মিজোরামের সাইরেঙ পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সাইরেঙ এলাকায় অভিযানে নেমে পুলিশ বাজেয়াপ্ত করেছে ১১৩টি সাবান কেসে ভরতি ১.৩৫৬ কেজি সন্দেহযুক্ত হেরোইন। আন্তর্জাতিক বাজারে বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির মূল্য কমপক্ষে ৬.৭৮ কোটি টাকা হবে বলে জানানো হয়েছে।
মাদক কারবারে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির দুজনকে। ধৃত মাদক কারবারিকে বারইগ্রাম এলাকার জনৈক মাহমদ আলির ছেলে সামস উদ্দিন (৩৮) এবং পাথারকান্দির নাজিম উদ্দিনের ছেলে বশির উদ্দিন (৩৪) বলে পরিচয় পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইরেঙ থানায় এনডিপিএস আইনের ২১ (সি) / ২৫ ধারায় মামলা রুজু করে মাদক পাচারের ফরয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেটও বাজেয়াপ্ত করে কললিস্ট যাচাই করছে পুলিশ।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top