News Flash

Image

পাথারকা‌ন্দিতে নিজের বাড়ি থেকে শিশুপুত্র সহ নি‌খোঁজ গৃহবধূ

পাথারকা‌ন্দি (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন বিলবাড়ি গ্রামে নিজের বাড়ি থেকে নয় (৯) বছ‌রের শিশুপুত্র অঙ্কিত সহ জনৈক মমি সিনহা নামের গৃহবধূ নি‌খোঁজ হয়ে গেছেন। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দি‌য়ে‌ছে পাথারকা‌ন্দিতে।

পাথারকান্দি থানায় স্ত্রীর নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর দায়ের করেছেন স্বামী অজিত সিনহা। থানায় দায়েরকৃত এফআইআর-এর অজিত সিনহা লিখেছেন, গত ২০ জানুয়ারি সন্ধ্যা অনুমানিক সা‌ড়ে সাতটা নাগাদ তাঁর স্ত্রী মমি নিজের শিশুসন্তান অঙ্কিতকে নি‌য়ে কোনও এক কাজে ঘর থে‌কে বেরিয়েছিলেন। রাত বাড়ছে, তবুই মমি বাড়ি ফিরছেন না দেখে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। এর পর সম্ভাব্য সর্বত্র খোঁজখবর ক‌রেও স্ত্রী মমিকে পাওয়া যায়‌নি। এফআইআর-এ তিনি নি‌খোঁজ‌ স্ত্রী ও সন্তানকে খোঁজে বের করতে পুলিশের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে আবেদন জানান।

এদি‌কে এফআইআর পেয়ে পু‌লিশ মমির সন্ধানে তদন্ত-অভিযানে নেমেছে। কিন্তু এই খবর লেখা পর্যন্ত মা ও ছে‌লের কোনও সন্ধান পাওয়া যায়‌নি বলে জানা গেছে।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top