News Flash

  • Home
  • দেশ
  • জম্মু থেকে উধমপুর পর্যন্ত ভারত জোড়া যাত্রা অব্যাহত
Image

জম্মু থেকে উধমপুর পর্যন্ত ভারত জোড়া যাত্রা অব্যাহত

জম্মু, ২৪ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা মঙ্গলবার জম্মুর সিদ্ধা থেকে শুরু হয়ে উধমপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে। যাত্রাটি নাগরোটায় সংক্ষিপ্তভাবে থামবে এবং ঝাজ্জার কোটলিতে মধ্যাহ্নভোজনের পরে উধমপুরে পৌঁছাবে এবং রামবনে একটি রাতের যাত্রা বিরতি করবে। এদিকে রাহুল গান্ধীও উধমপুরে একাধিক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে পারেন। দিগ্বিজয় সিং, জয়রাম রমেশ, রজনী পাতিলের মতো কংগ্রেসের বড় নেতারা এই যাত্রায় সামিল হয়েছেন। যাত্রাকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে শুরু করে কাঠুয়া, সাম্বা ও জম্মু হয়ে কড়া নিরাপত্তার মধ্যে যাত্রাটি উধমপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ৩০ জানুয়ারি শ্রীনগরের শের-ই-কাশ্মীর ময়দানে এই যাত্রা শেষ হবে।

যাত্রার সময়সূচি অনুযায়ী ২৫ জানুয়ারি সকাল ৮টায় মৈত্র রামবন থেকে যাত্রা শুরু হবে, খোবাগে থামবে এবং দুপুর ২টায় হরপুরা বানিহালের উদ্দেশ্যে রওনা হবে। এ সময় বিকেল ৪টায় ল্যাঙ্গেড বানিহালে একটি কর্নার সভার আয়োজন করা হবে। প্রজাতন্ত্র দিবসে যাত্রা বিশ্রাম নেবে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top