News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরস্বতী পূজাকে কেন্দ্র করে মূর্তি পাড়ায় ব্যাস্ততা চরমে
Image

সরস্বতী পূজাকে কেন্দ্র করে মূর্তি পাড়ায় ব্যাস্ততা চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷  হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরই দেবী সরস্বতীর পূজা৷ সরস্বতী পুজাকে সামনে রেখে মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা৷সরস্বতী পুজো মানেই যেন হঠাৎ করে কিছুটা বড় হয়ে যাওয়ার দিন৷ মজা, আনন্দ, অলিখিত প্রতিযোগিতার ছলে দায়িত্ব নিতে শিখে যাওয়ার দিন৷  এই সবের মাঝেই  ফের একবার বাগ দেবীর আরাধনার প্রস্তুতি চলছে৷ কুমোড় পাড়ায় চলছে মূর্তি তৈরির কাজ৷ বায়না অনুযায়ী প্রতিমা তৈরি করছেন মৃৎ শিল্পীরা৷ ২৬ জানুয়ারী সরস্বতী পুজা৷ এই সরস্বতী পুজাকে সামনে রেখে বর্তমানে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে মৃৎ শিল্পীরা৷ মৃৎ শিল্পীদের বক্তব্য এই বছর বাড়ি ঘরে সরস্বতী পূজার সংখ্যা কমে গেছে৷ তবে সুকল কলেজে পূজা ঠিক ঠাক হচ্ছে৷ ফলে মূর্তির চাহিদা কিছুটা কম৷ হাতে আরও দুই দিন রয়েছে৷ মৃৎ শিল্পীদের আশা এই দুইদিনে আরও কিছু মূর্তির অর্ডার পাবেন৷ এই আশায় মূর্তি তৈরি করে যাচ্ছেন মৃৎ শিল্পীরা৷

Releated Posts

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top