News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র্যালী
Image

নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ সোমবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়৷ এইদিন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সামনে থেকে এক বর্নাঢ্য শোভা যাত্রা বের করা হয়৷ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিশেষ সচিব শরদিন্দু চৌধুরী, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শরদিন্দু চৌধুরী বলেন ২৩ জানুয়ারি পালন একটা ঐতিহ্যের বিষয়৷ এই দিনটির জন্য সমগ্র আগরতলাবাসি অপেক্ষা করে থাকে৷ ২৩ জানুয়ারি উপলক্ষ্যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শোভা যাত্রা দেখতে সকাল থেকে রাস্তার পাশে মানুষ অপেক্ষা করতে থাকে৷ এইটা বিদ্যালয়ের জন্য একটা গৌরব ও আনন্দের বিষয়৷ পাশাপাশি তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনী তুলে ধরেন৷ নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত এইদিনের বর্নাঢ্য শোভা যাত্রায় বিদ্যালয়ের পড়ুয়ারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে৷ এই সুসজ্জিত শোভা যাত্রার মধ্যমে বিভিন্ন থিম তুলে ধরা হয় রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই সুসজ্জিত শোভা যাত্রা পুনঃরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়৷

Releated Posts

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা

উদয়পুর, ৩০ জুন: ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন ও কার্যকর তদারকির…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ, ৫ দিনের সময়সীমা, নোটিশ পেলেন ৬৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,৩০ জুন: মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ পরিদর্শনকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 1, 2026

পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

ধর্মনগর, ৩০ জুন: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top