News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা পুর নিগমের কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

আগরতলা পুর নিগমের কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২১ জানুয়ারি (হি. স.) : আগরতলা পুর নিগমের কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করছে। 

শনিবার সাত সকালে লিচুবাগানস্থিত জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে এনসিসি থানায় খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি আগরতলা পুর নিগমে কর্মরত ছিলেন। তাঁর নাম শ্রীনিবাস সেন।

মৃতের জনৈক সহকর্মী জানিয়েছেন, দীর্ঘ দিন যাবৎ পুর নিগমের কমর্রত ছিলেন শ্রীনিবাস সেন। তাঁর সাথে গত চার বছর ধরে একসাথে কর্মরত রয়েছি। পরিবারের সদস্যদের নিয়ে ভোলাগিড়ি এলাকায় জীবন দাসের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। আজ সকালে রাস্তার পাশের জঙ্গল থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।পুলিশ জানিয়েছে, এনসিসি থানায় খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান ওসি সহ পুলিশ কর্মীরা। মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর হবে। মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। 

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top